ফটিকছড়িতে পায়ুপথে বাঁশ ঢুকে যুবকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে পায়ুপথে বাঁশ ঢুকে মেজবাহ উদ্দিন চৌধুরী(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ মে বুধবার উপজেলার ভুজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজিমপুর এলাকার চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত মেজবাহ উদ্দিন চৌধুরী উক্ত এলাকার আব্দুল্লাহ চৌধুরীর ছেলে। জানা যায়,মেজবাহ উদ্দিন চৌধুরী দুপুরে কর্মস্থল থেকে ফিরে পুকুরে গোসল করেন।ফেরার পথে পুকুরের পাশের আম গাছ থেকে আম পেড়ে একটি সীমানা দেয়ালের উপর দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করেন। পরে দেয়াল থেকে লাফ দেয়ার সময় সেখানে থাকা লোহার রডের সাথে পরনের কাপড় আটকে যায়। এতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ফুলগাছের সাথে থাকা বাঁশের উপর পড়েন তিনি। তখন বাঁশটি তার পায়ুপথ দিয়ে আধাফুটের মত ঢুকে যায়।গুরুতর আহত অবস্থায় মেজবাহ উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুসলিম উদ্দিন শিকদার জানান অতিরিক্ত রক্ত ক্ষরণে মেজবাহ উদ্দিন চৌধুরীর মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied