ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে দুই গ্রুপের মারামারিতে ১৫ জন আহত


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৩ বিকাল ৫:৩৪
ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনা সুত্রে জানাগেছে, শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর সাকিনের বেলায়েতের ছেলে আঃ হান্নানকে শশীগঙ্জ বাজারের  রফিজল মিকার কাছ থেকে বাকীতে ৬৮ হাজার টাকার বেটারি নিয়ে দেয় মুচিবাড়ির কোনার নুরনবী।
 
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাকী থাকা ২৫ হাজার টাকা চাইতে গেলে হান্নান, শাহীন, সুমন, মানসুর গ্রুপের কয়েকজন সাথে নুরনবী,কামাল ও হৃদয়ের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে দ্বিতীয় দফা মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় স্বজনরা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন ও ভোলা হাসপাতালে ভর্তি করেন। নুরনবী গ্রুপের আহতরা হলো- মিরাজ(২৫),রবিউল (৩৫),আল-আমীন (২৫),নিসাদ(১৫), নুরনবী (৪০),কামাল(৫০),হৃদয়(১৭) এদিকে হান্নান গ্রুপের কয়েকজন আহত হলে সংঘাত এড়াতে তাদেরকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। তারা হলো-জুয়েল (২৪), আল-আমীন (২৫), আব্বাস (২৬), নয়ন(২২), মুনসুর (৩০), সাহিন(২৬), নুর জাহান(৪৫) এবিষয়ে অভিযুক্ত হান্নানের কাছে জানতে চাইলে ২৬ হাজার টাকা দেনা আছে স্বীকার করে বলেন, আমরা পরস্পর আত্মীয়। কিছু লোক আমাদের পক্ষ নিয়ে মারামারির ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করেছে।
শম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন বলেন, উভয় পক্ষই আমার ওয়ার্ডে বাসিন্দা পরস্পর আত্মীয় স্বজন । পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সঙ্গে মারমারি হয়, উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। 
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসদুর রহমান মুরাদ বলেন, মারামারি করে একপক্ষ ৯৯৯ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন