ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে টাকা স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো গৃহবধূ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১০-৫-২০২৩ বিকাল ৫:৫৯
পরকীয়ায় জড়িয়ে স্বামীর টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে জামালপুরে প্রেমিকের কাছে পালিয়ে এসেছেন লক্ষ্মীপুরের জান্নাতুল ফেরদৌস কান্তা (২২) নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিজ জেলায় একটি মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী। 
 
জানা গেছে, ২০১৮ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাতার পাড়া গ্রামের সহিত উল্যাহ বেপারির ছেলে শরিফ হোসেন বেপারির সঙ্গে একই উপজেলার লামচর ইউনিয়নের কাশিম নগর গ্রামের কামরুল হাসানের মেয়ে জান্নাতুল ফেরদৌস কান্তার বিয়ে হয়। তাদের সংসারে খাদিজা সুলতানা ইকরা নামে জন্ম নেয় একটি কন্যা সন্তান। ওই কন্যাসন্তানের বয়স চার বছর। এরমধ্যেই কান্তার সঙ্গে জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার গাবের গ্রামের জাহাঙ্গীর আকন্দের ছেলে সবুজ মিয়ার (২৪) মোবাইলে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হলে চার বছরের একটি কন্যা সন্তান রেখে স্বামীর টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়  জান্নাতুল ফেরদাউস কান্তা।
 
গৃহবধূ  জান্নাতুল ফেরদাউস কান্তার স্বামী অভিযোগ করেছেন, পরকীয়ায় জড়িয়ে তার স্ত্রী কান্তা চর বছরের কন্যা সন্তান রেখে ৩ লাখ ৮০ হাজার টাকার  স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা চুরি করে প্রেমিক সবুজকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে  লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান