দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন
আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী জলিলুর রহমান তালুকদার
আসছে আগামী আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক জলিলুর রহমান তালুকদার। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি দুমকি উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নবাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। লেবুখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন জলিলুর রহমান তালুকদার। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান। এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
জলিলুর রহমান বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। প্রতিবেদকের সাথে একান্তকারী এক সাক্ষাতে তিনি জানান, ২নং লেবুখালী ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
উল্লেখ্য, করনাকালীন সময়ে সমাজের মানুষ যখন মানবেতর জীবন যাপন করেছিল, মানুষ যখন খেতে পারছিল না ঠিক তখনই জলিলুর রহমান তালুকদার সবার আগে মানুষের পাশে এসে দাঁড়ান, ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, অসুস্থ রোগীকে চিকিৎসার ব্যবস্থা করে দেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে দুনীতিবিরোধী রচনা,বিতক,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাদারীপুর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করা হবে: এমপি জাহান্দার
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
বাগেরহাটে কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা খসরু আর নেই
কোনাখালীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
Link Copied