ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজির মামলায় গ্রেফতার যুবলীগ নেতা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১১-৫-২০২৩ দুপুর ১১:৩৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদাবাজির মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. মাইন উদ্দিন (৩৬) বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বানু মাঝির বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে। সে বসুরহাট পৌরসভা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।  মামলার অপর আসামিরা হলেন, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হৈইদ বাড়ির মো. গোলাম মাওলার ছেলে মোহন (২০) ও একই ওয়ার্ডের মিয়া (৪৫)।    

বুধবার (১০ মে) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।  

মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য। সে এলাকায় কেউ দোকান ও নতুন বাড়ি ঘর নির্মাণ করলে সেখান থেকে চাঁদা আদায় করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। আনোয়ার হোসেন নামে এক আমেরিকা প্রবাসী বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের পাশে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। এরপর গত ১০ এপ্রিল বিকেলের দিকে মোহনের নেতৃত্বে আসামিরা ভবন নির্মাণকারীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি ধমকি দেয়। পরে ভবনের মালিককে বিষয়টি জানায় তার ভায়রা মো. নুর নবী। ভবনের মালিক বিষয়টি জানতে পেরে ভবিষ্যতের কথা চিন্তা করে যুবলীগ নেতা মাইন উদ্দিনকে তার ভায়রা নুরনবীর মাধ্যমে গত ১৫ এপ্রিল বিকেলের দিকে নির্মাণাধীন ভবনের সামনে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে। কিছুদিন পর বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে বসুরহাট পৌরসভার মেয়রের নির্দেশে ভুক্তভোগী মালিকের ভায়রা বাদী হয়ে বুধবার ১০ মে তিনজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।    

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামি বেআইনী ভাবে হত্যার হুমকি ধমকি দিয়ে ৫০হাজার টাকা চাঁদা আদায় করেছে।  এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  পুলিশ অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত