আম খাওয়ানোর লোভ দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নেত্রকোনার খলিয়াজুরীতে আম খাওয়ানোর লোভ দেখিয়ে চাচার গোয়াল ঘরে (গরু রাখার ঘর) নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি বখাটে যুবক সাগর চন্দ্র দাসের (২৩) বিরুদ্ধে। খবর পেয়ে অভিযোগ দাখিলের পূর্বেই থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক রানা ঘটনার দিন বুধবার বিকেলে খালিয়াজুরী বাজার থেকে অভিযুক্ত সাগরকে আটক করতে সক্ষম হন।
সাগর চন্দ্র দাস উপজেলার সদর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার সুভাষ চন্দ্র দাসের ছেলে। অভিযুক্তের চাচা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) অজিত কুমার দাসের টিনের গোয়াল ঘরে একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের পরিবারের লোকজন বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
জানা যায়, আম খাওয়ানোর লোভ দেখিয়ে সাগর তার চাচার গোয়াল ঘরে ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায়। এসময় ভুক্তভোগীর সাথে দুই শিশু ছিল। তাদেরকে সাগর ধমক দিয়ে চলে যেতে বলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই দুই শিশু ভুক্তভোগীর মাকে জানায় কিশোরীকে কি যেন করতেছে। পরে কিশোরীর মা এসে দেখতে পান ভেতর থেকে গোয়াল ঘরের দরজা বন্ধ ও কান্নার শব্দ শোনতে পান। খুলতে বললে দরজা না খুলে তালবাহনা শুরু করে সাগর।
কিছুক্ষণ পরে দরজা খুললে ভুক্তভোগীর মা দেখতে পান ঘরের পেছনের দরজা খোলা। কিশোরী ও সাগর তাদের কাউকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। সাগরের সাথে দেখা হলে কিশোরীর কথা জিজ্ঞেস করলে অভিযুক্ত যুবক খুনের হুমকি দিয়ে ভয়-ভীতি দেখায় ভুক্তভোগীর মাকে। এর আধা ঘন্টা পরে কিশোরী বাড়িতে ফিরে তার মাকে ধর্ষণের কথা বলে এবং ভুক্তভোগী চিৎকার দিতে চাইলে মুখ চেপে ধরে রাখে সাগর।
সাগর চন্দ্র দাসকে আটকের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার এসআই এমদাদুল হক রানা বলেন, বৃহস্পতিবার (১১ মে) ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হবে। জবানবন্দীর জন্য ভুক্তভোগী ও আটক অভিযুক্তকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ