দুর্গাপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর পিতা ‘‘নগেন্দ্র মজুমদার এর স্মরণে’’ এক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) দুপুরে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে নানা আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তারই পুত্র এমপি মানু মজুমদার।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির আয়োজনে উদ্বোধনী খেলায় স্থানীয় দুটি দল অংশগ্রহন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুসঙ্গ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আইনুল হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সম্পাদক সাদ্দাম আকঞ্জি, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।
এমপি মানু মজুমদার বলেন, খেলাধূলা মানুষের মনকে সুন্দর করে। সেইসাথে অন্যায় ও অপরাধ মূলক কর্মকান্ড, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বিরত রাখে। সমাজকে সুন্দর রাখতে যুব সমাজ কে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার সাথে জড়িত থাকার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬