ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১১-৫-২০২৩ বিকাল ৫:৯

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
উপজেলা নির্বাহি আফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভুমি সহকারী কমিশনার আসাদুজ্জামান, শ্যামনগর সদরের ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দর বাবু, পিআইও শাহিনুর ইসলাম প্রমুখ। এ সময় সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহি আফিসার আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার সিাদ্ধন্ত নেয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম, রাস্তার পরিস্কার রাখার জন্য স'মিল শ্রমিক প্রস্তুত রাখতে বলা হয়েছে। একই সাথে উপজেলার ঝুকিপূর্ণ বেড়িবাধ গুলো সংস্কারের কাজ চলমান রয়েছে। এ সময় দূর্যোগের সম্ভাব্য প্রভাব এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে করণীয় সম্পর্কে বক্তারা তাদের মতামত প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন জানান, ইতোমধ্যে কৃষকরা ইরি ধান সম্পূর্ণরূপে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। তাছাড়া আম চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, উপজেলা মৎস্য চাষীদের মৎস্য ঘের সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। 
এদিকে, কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লেঃ বিএন এইচ.এম.এম হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোষ্টগার্ডের পক্ষ থেকে উপকুলীয় অঞ্চল সমুহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেয়ার পাশাপাশি কোষ্টগার্ড স্টেশনে আশ্রয় প্রদান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোষ্টগার্ডের জাহাজ, বোর্ট, স্টেশন, আউটপোষ্ট এবং ডিজিষ্টার রেসপন্স এন্ড রেসকিউ টিম ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া কোস্টগার্ড কর্মকর্তা ও নাবিকদের ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকুলের ঝুকিপূর্ণ এলাকা গুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়োজিত করা হয়েছে এবং জরুরি অবস্থা মোকাবেলার জন্য কন্ট্রোল রুম পরিচালনা করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস