ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় পিএবি সড়কে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ২:৩৮
আনোয়ারা উপজেলার পিএবি সড়কে রাতের আঁধারে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশের একটি টিম। গতকাল ১১ মে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পিএবি সড়কের শোলকাটা মোড়ের উপর আনোয়ারা থানা পুলিশের একটি টিম ডিউটিকালে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। 
 
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া থানার নিঝুমদ্বীপ এলাকার মোঃ সেলিমের ছেলে আলাউদ্দিন(২২),বাঁশখালী থানার বৈঁলগাও ২নং ওয়ার্ডের মোঃ সেলিমের ছেলে মোঃ আকিব(১৯),একই এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ খোরশেদ (২৭),বাঁশখালী থানার খাঁনখানাবাদ ইউনিয়নের রায়ছাটা এলাকার আনোয়ার আজিমের ছেলে মোঃ রিদুয়ান (২১)।
 
 আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান,পিএবি সড়কের শোলকাটা মোড়ের উপর ডাকাতির চেষ্টাকালে চারজনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির চেষ্টা সহ অস্ত্র মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামীদের বিরুদ্ধে অন্যান্য থানায় অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার