ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ৩:১৮
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২মে) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির  আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হান্নান, এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।
 
সভায় আসন্ন বন্যা ও ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে আসন্ন ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও নদী ভাঙনে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সকল ইউপি চেয়ারম্যান ও বিভাগীয় কর্মকর্তাগণকে প্রস্তুতি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত