হিলফুল ফুযুল সমাজকল্যান পাঠাগারের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন
নারীদের স্বাবলম্বী করতে “মকিল্যা হিলফুল ফুযুল সমাজকল্যাণ পাঠাগার”এর উদ্যোগে বিনামূল্যে নারীদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের মকিল্যা গ্রামে অবস্থিত পাঠাগারটির নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন পাঠাগারের উপদেষ্টা সৌদি প্রবাসী মিজানুর রহমান।
পাঠাগারের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন,এম এ মুনাফ মসজিদ-মাদ্রাসার সভাপতি মাষ্টার আব্দুর রহিম,পাঠাগারের সহ-সভাপতি মাহফুজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন,উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফররুখ আহমেদ পাপ্পুসহ এলাকার সর্বস্তরের মানুষজন।
২০জন করে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সময়ে হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ,ঈদ উপহার, ইফতার সামগ্রী বিতরণ,রক্তদান কর্মসূচি,দরিদ্র মেয়েদের বিবাহ দেওয়া,টিউবওয়েল স্থাপনসহ নানামুখী সহযোগিতা করে থাকে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত