নিয়ামতপুরে ধরাছোঁয়ার বাইরে সবজি বাজার বাড়তি হয়েছে পেঁয়াজের দাম
নওগাঁর নিয়ামতপুরে সপ্তাহের ব্যবধানে নড়েচড়ে বসে কাঁচা সবজি সহ সব ধরণের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এ সময় বেগুন, করলা, পটল, আলু, টমেটো, শসা, কাঁচা মরিচ, লেবুর চাহিদা বেশি থাকায় বেড়ে যায় এগুলোর দাম। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর বাজার ও গাবতলী বাজারে দেখা যায়, চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা ও লেবু। একই সাথে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে করলা, আলু, ও কচুর লতি। শুক্রবার (১২ মে) উপজেলার গাবতলী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ছোলা ৮৫ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো এবারো স্থিতিশীল রয়েছে ছোলা ও বেসনের দাম। তবে বেড়েছে খেসারি ডালের দাম। গত সপ্তাহে খেসারি ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬৫ -৭০ টাকা কেজিতে। অপরদিকে বেগুন প্রতিকেজি ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে তা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আলুর দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০টাকা, বৃদ্ধি হয়েছে কাঁচা কলার দাম। তবে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে শসা ও করলা প্রতিকেজি করলার দাম ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি ও হাইব্রিড শসা যথাক্রমে ২০ ও ২৫ টাকাতে বিক্রি হলেও তার দাম চাওয়া হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, এদিকে বেশি দামে বিক্রি হচ্ছে, পটল ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমোর ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত হচ্ছে বিক্রি, বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন আগের বৃষ্টিতে সবজি ক্ষেতে সবজির উৎপাদন কমে যাওয়ায় সব ধরণের সবজির দাম বেড়ে গিয়েছে। এদিকে বাড়তি দামের বোঝা বইতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গ্রামাঞ্চলের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষদের। সবজি বিক্রেতারা বলেন, রমজানে সব ধরণের সবজির চাহিদা বাড়তি থাকায় বেগুন, শসার দাম একটু বেশি। তবে সরবরাহ বাড়লে দামও কমে যাবে।সবজি ক্রেতারা বলেন, সপ্তাহের ব্যবধানে বেগুন, শসা ও করলা সহ সব ধরণের সবজি এবং মাছ মাংসেরও দাম বেড়ে গিয়েছে। বাড়তি দাম হলেও নিতে হবে, কারণ পেট আছে খেতে তো হবেই।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন