ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশঃ এমপি জিয়া


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১২-৫-২০২৩ বিকাল ৫:২৬
বর্তমান  আওয়ামী লীগ সরকার  জনবান্ধব  সরকার। এ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অন্য সরকারের আমলে  তা চোখে পড়েনি। চাপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায়  বর্তমান সরকারের  উন্নয়ন  চলমান রয়েছে। 
 
শুক্রবার (১২ মে) বিকালে রহনপুর রাবেয়া  বালিকা উচ্চ  বিদ্যালয়ে চাপাইনবাবগঞ্জ- ২ আসনের এমপি জিয়াউর রহমান  তার ১০০ দিন পূর্ণ উপলক্ষে  সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন।লিখিত বক্তব্যে  সংসদ সদস্য জিয়াউর রহমান  বলেন,  গত ১ ফেব্রুয়ারী  অনুষ্ঠিত  জাতীয় সংসদের ৪৪, চাপাইনবাবগঞ্জ- ২ আসনে  উপ নির্বাচনে বিজয়ী হওয়ার ১০০ দিন পূরন হয়েছে গত ১১ মে। সেই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমার এই স্বল্প সময়ের  কার্যকালে আমি এলাকার সড়ক, রেল, শিক্ষা প্রতিষ্ঠান,  মসজিদ,  মন্দির,  ক্রীড়া  সহ সকল ক্ষেত্রে  অসমাপ্ত কাজগুলো  করার  লক্ষ্য  নিয়ে  এগুচ্ছি। আপনাদের  সকলের সহযোগিতা  পেলে এলাকার বিভিন্ন  স্হানে  ব্যাপক উন্নয়ন  সম্ভব।  
 
আমাদের এই আসনটি তিনটি উপজেলা  ও দুটি পৌরসভা রয়েছে।  এলাকার বিদ্যুৎ  সমস্যা  সহ অন্যান্য সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর  সাথে সাক্ষাৎ  সহ সংশ্লিষ্ট  মন্ত্রণালয়ের  মন্ত্রীদের সাথে কথা বলে  সমাধানে সচেষ্ট  রয়েছি।সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে বন্ধ হওয়া রাজশাহীগামী লোকাল ট্রেন , খুলনাগামী মহানন্দা ট্রেনে  বগি বৃদ্ধি  সহ রেলের সমস্যা সমাধানে চেষ্টা  করছি। জেলা আওয়ামী লীগের  কোন্দল  নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সংসদ সদস্য জিয়াউর রহমান  বলেন, একটি বড় দলে কোন্দল  থাকতেই পারে। তবে আমরা কোন্দল  নিরসনে উদ্যোগী রয়েছি। চাপাইনবাবগঞ্জ সদরে   সম্প্রতি  হত্যাকান্ড নিয়ে আওয়ামী লীগের  বিভক্তি  প্রসঙ্গে  তিনি বলেন, তদন্ত চলছে। প্রকৃত দোষীদের বিচারের আওতায়  আনা হবে। 
জেলা আওয়ামী লীগের  মিটিং  সম্পর্কে  বলেন, কেন্দ্রের পরামর্শ  অনুযায়ী  সভা আহবান করা  হবে। তিনি তার  দায়িত্ব  পালনে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা  করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার