কিশোরগঞ্জে রাতের আঁধারে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুর
কিশোরগঞ্জে রাতের আঁধারে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজনীতির শুদ্ধ পুরুষ প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় পৌরসভার নির্মাণাধীন ম্যুরালটি ভাংচুর করা হয়।
ঘটনা শোনার পরেই রাতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), পৌর মেয়র মো. পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।
এদিকে, আজ সকালে ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের ব্যানারে ম্যুরালের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির। এ সময় জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক মাসুম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্রলীগের সাংগঠিনক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত