নাঙ্গলকোটবাসীর চাহিদা ৩০ মেগাওয়াট বিদ্যুৎ-পাচ্ছে ১২ মেগাওয়াট, বিপাকে শিক্ষার্থীরা
ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাবাসী। এর ফলে অঞ্চলের ব্যাবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ-৪ অফিস সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলা ১ লক্ষ ৩২ হাজার গ্রাহক রয়েছে। এখানে চাহিদা রয়েছে ৩০ মেগাওয়াট পাচ্ছে ১২ মেগাওয়াট। লাকসাম উপজেলায় ৭০ হাজার গ্রাহকের চাহিদা ২৩ মেগাওয়াট বিদ্যুৎ। তারা পাচ্ছে ১৬ মেগাওয়াট। পাশাপাশি মনোহরগঞ্জ উপজেলায় ৭৫ হাজার গ্রাহকের চাহিদা ২২ মেগাওয়াট। তারা পাচ্ছে ১৬ মেগাওয়াট। ফেনী ও চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটে, নোয়াখালী ও কুমিল্লা থেকে লাকসামে এবং মনোহরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ হয়।
সরেজমিনে জানা যায়, প্রতিদিন গড়ে নাঙ্গলকোটে ৬-৭ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে এ উপজেলার দোকান, মার্কেট ও শপিং মহলসহ বিভিন্ন কল-কারখানার মালিকরা বিপাককে পড়েছেন। এসএসসি পরীক্ষার্থীরাও সমস্যায় পড়েছে।
নাঙ্গলকোট উপজেলার আরফুর রহমান সরকারী উচ্চ বিদ্যদলয়ের এসএসসি পরীক্ষার্থী শাকিল বলে, সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায়। এ সয়মটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদিকে প্রচণ্ড গরম, অন্য দিকে থাকে না বিদ্যুৎ।
এ বিষয়ে নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ অফিসে এজিএম মো. সহিদুল ইসলাম বলেন, আকাশে বিদ্যুৎ চমকালে লাইন পড়ে যায়। এর আগে না। পল্লী বিদ্যুতের সরঞ্জামাদিগুলো নিম্নমানের হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাচ্ছি। তাই লোডশেডিং হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied