ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ১:৫৭

তিনি এ নিয়ে দুটি সিরিজে জাতীয় দলের বাইরে। এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের সাথে সিরিজেও দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এবার চেমসফোর্ডে আইরিশদের সাথেও ওয়ানডে দলের বাইরে অভিজ্ঞ এই অলরাউন্ডার।

বিশ্বকাপের আগে আর সর্বোচ্চ দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দুই সিরিজে কি দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ? নাকি তরুণ সম্ভাবনাময় আফিফ হোসেন ধ্রুব, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আর নুরুল হাসান সোহানের কেউ বিবেচনায় আসবেন? তা নিয়ে রাজ্যের কথাবার্তা, আলোচনা-পর্যালোচনা।

অভিজ্ঞ অলরাউন্ডার রিয়াদকে কি বিশ্বকাপে বিবেচনায় আনা হবে? তা নিয়ে কথাবার্তা একটু বেশি। যদিও স্বর্ণ সময় পিছনে ফেলে এসেছেন, তারপরও মাহমুদউল্লাহ রিয়াদকে একদম হেলাফেলার সুযোগ নেই।

আইসিসি ইভেন্টে তার রয়েছে তিন তিনটি শতরান। যার দুটি ২০১৫ সালের বিশ্বকাপে। আর অন্যটি ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার বিশ্বকাপ দলে রিয়াদকে নেয়ার সময় আগের পারফরমেন্স বিবেচনায় আনা হবে কিনা, সেটাই দেখার।

তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হচ্ছে রিয়াদ বিবেচনায় থাকবেন। পাপন বলেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ থাকবে বিশ্বকাপে।'

কিন্তু রিয়াদ তো শেষ দুই সিরিজে দলেই নেই। তাকে কি সত্যই বিশ্বকাপে বিবেচনায় আনা হবে? এ প্রশ্নর জবাবটা একটু ঘুরিয়ে দিয়েছেন বিসিবি বিগ বস। তার ব্যাখ্যা, 'হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ। কিন্তু রিয়াদকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এ জিনিসগুলোই চিন্তা করে তাকে (রিয়াদকে) স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে)।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে