ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সুপার সাইক্লোন হচ্ছে না মোখা, কমেছে গতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৩:১৯

বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় 'মোখা' সুপার সাইক্লোন হচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি জানান, এটি অতিপ্রবল (ভেরি সিভিয়ার সাইক্লোন) ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আজ শনিবার (১৩ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, প্রথমে আশঙ্কা করা হয়েছিল এটি সুপার সাইক্লোন হতে পারে। আমরা এখন পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে এটা সুপার সাইক্লোন হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ সুপার সাইক্লোন হতে গেলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার থাকতে হবে। কিন্তু এখন বাতাসের গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এটাকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন হিসেবে অভিহিত করছি।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের অভ্যন্তরীণ গতিবেগ, উপকূলের দিকে এগিয়ে যাওয়ার গতিবেগ এবং উপকূল থেকে দূরত্ব বিবেচনা করে কক্সবাজারের জন্য ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরের জন্য ৮ নম্বর মহাবিপৎসংকেত এবং মোংলা বন্দরের জন্য চার নম্বর বিপৎসংকেত জারি করা হবে।

সভায় উপস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, গতকাল এগোনোর গতি ছিল ঘণ্টায় ১১ কিলোমিটার, আজ তা কমে আট কিলোমিটারে এসেছে। পাশাপাশি উপকূলে আঘাত হানার সময় স্থলভাগ, পাহাড়ের সঙ্গে ইন্টার-অ্যাকশন হয়ে বাতাসের গতিও কমে যাবে।

এমএসএম / এমএসএম

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক