ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৪:৪৫

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেশের কল্যাণে সবাইকে চৌকস নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

শনিবার (১৩ মে) দুপুরে নেত্রকোণার আমতলা ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দুই কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যায়ে নির্মিত দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদরাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এ.কে.এম. আজাহারুল ইসলাম অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ মাদরাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ