ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় অবৈধ ১০ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৩ বিকাল ৬:৮
চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া পৌর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ১০ টি সেমি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৩ মে) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশেরে একটি টিম।
 
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকায় সড়ক ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ১০টি পাকা দোকানঘর নির্মাণ করছিলেন ঘাটচেক এলাকার জমির উদ্দিন। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের এই এলাকার দক্ষিণ পাশে নির্মাণাধীন ১০টি পাকা স্থাপনা বুলডোজর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
 
নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম বলেন, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে আসছে। সওজের জায়গায় নির্মিত সবগুলো অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের ঘাটচেক এলাকায় সওজ’র জায়গা দখল করে নির্মিত ১০টি পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্য অবৈধ স্থাপনা গুলোও খুব দ্রুত উচ্ছেদ করা হবে। 

এমএসএম / এমএসএম

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা