ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

২৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকারের চালক আটক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ১২:৫০

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পানিসম্পদের বিপরীত পাঁশে জাঃবিঃ এর প্রান্তিক গেটে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।  আটককৃত ব্যবহারকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।  ব্যবহৃত প্রাইভেটকারটির নং (ঢাকা মেট্টো-গ ৩৪-৩৬৬৪)।

শনিবার (১৩ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদ রানা (২৮) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মির্জাপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে। প্রাথমিক জিঙ্গাসাবাদে দিনাজপুরের এক মালিকের গাড়ি ভাড়ায় চালায় বলে জানায়।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার বলেন, শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ডিউটিরত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে এলাকায় একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়।

এ সময় গাড়ি থেকে একটু দুরে দাঁড়িয়ে থাকা একজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।  পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ প্রাইভেটকারের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে। ড্রাইভার জানায় তার গাড়িতে দুইটি বস্তা আছে। পরে সেই বস্তা খুলে কসটেপে মুড়ানো ৬টি প্যাকেট পাওয়া যায়। যার প্রত্যেক প্যাকেটে ৪ কেজি করে গাঁজা রয়েছে। পরে গাঁজাসহ গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আটককৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে গাড়ি নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। তবে সে তার সাথে থাকা ব্যক্তির ব্যপারে এখনো কোনো তথ্য দেয়নি।  জিজ্ঞাসাবাদ চলছে, আশা করছি তথ্য পাওয়া যাবে। সেই সাথে তার বিরুদ্ধে  মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার