ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রোগীকে স্বেচ্ছায় রক্ত-দানকারী রিয়াজুল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ১:২১

 সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। মাদ্রাসা ছাত্র স্বেচ্ছায় রক্ত দানকারী মোঃ রিয়াজুল ইসলাম (১৯)। ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার বালাপোতা গ্রামে। সে হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসা সাতক্ষীরা এর আলিম পড়ুয়া ছাত্র বলে জানা গেছে। উল্লেখ্য গত ৫ মে সাতক্ষীরা--খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন স্থানে। তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যে সড়ক দুর্ঘটনায় মা, নবজাতক এবং গর্ভের অনাগত শিশু সহ পাঁচ জনের করুন মৃত্যু হয়। ঘটনার দিন নবজাতক শিশুর অসুস্থ্য গর্ভবতী মা (নিহত) তানজিলা খাতুন (৪০) রক্ত দেওয়ার জন্য রিয়াজুল একই অ্যাম্বুলেন্সে ছিলেন। এদিন চিকিৎসার উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার প্রতিমধ্যে উক্ত অ্যাম্বুলেন্সটি ঐ দুর্ঘটনার কবলে পড়লে। মা ও তার নবজাতক শিশু ঘটনা স্থলেই মারা যান। এবং রিয়াজুল গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে কিন্তু রোগীর অবস্থার মারাত্মক অবনতির ফলে। খুলনা থেকেও ফেরত দিলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রথমে উত্তরার নসট্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা পূর্বক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তারপরও কোন ভাবেই রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে ইবনে সিনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রিয়াজুলকে আইসিইউ'তে রাখা হয়েছে তবে এখনো তার পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি বলে স্বজনরা জানিয়েছেন। ইসলামী সংগীত শিল্পী রিয়াজুলের সুস্থ্যতার জন্য তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার