ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

হত্যার মামলার আসামি নেত্রকোনাতে গ্রেপ্তার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ৪:১৮

ময়মনসিংহের একটি হত্যার মামলার আসামি মো. রফিকুল ইসলামকে (৪০) নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লেংগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
রফিকুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ গামারীতলা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। তিনি লস্কর আলী (৬৩) নামে এক বৃদ্ধকে নিজবাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী চারুয়া বিলের ধান ক্ষেতের ড্রেনে নিয়ে ছুরিকাঘাতে এলোপাথারিভাবে পোঁচ দিয়ে রক্তাক্ত জখম করে। বৃদ্ধকে মৃত ভেবে অজ্ঞান অবস্থায় মাটিতে ফেলে চলে যায়। বৃদ্ধকের উদ্ধারের পরে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের পাঁচ তারিখ ভোর সাড়ে ৪টার দিকে মারা যায় ওই বৃদ্ধ।
এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার এবং সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন