ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

অভিষেকে ব্যর্থ রনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ৪:২৩

সাকিব আল হাসানের চোটে কপাল খুলেছিল রনি তালুকদারের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই ওপেনার। ওয়ানডে অভিষেকে নিজের খেলা প্রথম ১২ বলে কোনো রান নিতে পারেননি রনি। তবে ১৩তম বলে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডেতে রানের খাতা খুলেন তিনি। তবে পরের বলেই ফিরতে হয়েছে সাজঘরে।

চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে করেছিলেন মার্ক অ্যাডায়ার। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি। তাতে ৪ রানে থেমেছেন অভিষিক্ত এই ওপেনার। 

৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩১ রান। ৮ রান নিয়ে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত, অপর অপরাজিত ব্যাটার তামিমের সংগ্রহ ১০ রান। 

এর আগে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। এদিন বাংলাদেশের ১৪১ ও ১৪২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে মৃত্যঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের। এছাড়া একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

এমএসএম / এমএসএম

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের