দুর্গাপুরে বিশ্ব মা দিবস পালিত
‘‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ মে) সর্বস্তরের অংশগ্রহনে নানা কর্মসুচীর মধ্যদিয়ে এদিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মায়েদের অংশগ্রহণে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহড়া, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, মেডিকেল অফিসার ফাহমিদা নাসনিন, উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাত আর পপি প্রমুখ।
আলোচনা শেষে স্বপ্নজয়ী চার জন মাকে সম্মাননা স্মারক প্রদান শেষে মায়েদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় এক হেলথ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান