পাইকগাছার লতায় ঘেরা দিয়ে ৫ টি পরিবারকে অবরুদ্ধ
খুলনার পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে যাতায়াতের রাস্তায় ঘেরা বেড়া দিয়ে ৫ টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও ইউপি সদস্যের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উপজেলার লতা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী হয়েছে। অবরুদ্ধ পরিবারের কোমলমতি শিশুরা বিদ্যালসহ কোথাও বের হতে পারছে না। এলাকাবাসি সহ অবরুদ্ধ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
থানার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার লতা ইউপির তেতুলতলা গ্রামে তেতুলতলা মৌজায় ৬ টি শরীক শান্তি পূর্ণ ভাবে বসবাস করে আসছে। কিন্ত তাদের ওয়ারেশগন বর্তমানে শান্তিপূর্ণ ভোগদখলে সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে। বসতবাড়ির পাশ দিয়ে সরকারী রাস্তা চলে যাওয়ায় ভিতরে বসবাসকারীদের রাস্তায় উঠতে সামনের বসবাসকারীরা ঘেরা বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে। যে কারণে ভিতরে বসবাসকারী গোবিন্দ ঢালী বাদী হয়ে রাস্তা উন্মুক্ত রাখার দাবীতে উপজেলা নির্বাহী আদালতে মামলা করে।এ মামলায় বিজ্ঞ আদালত রাস্তায় চলাচলে কোন প্রকার বিঘ্ন না সৃষ্টি করার আদেশ প্রদান করেন এবং ওসি পাইকগাছাকে নিশ্চিত করার জন্য আদেশ দেন। কিন্ত আদালতের আদেশ উপেক্ষা করে ইউপি সদস্য বিজন হালদার ও পুলিশ সদস্য সুকৃতি ঢালী লোকজন নিয়ে শনিবার দুপুরে ঘেরা বেড়া দিয়ে ৫ টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ পরিবারের কেউ বাইরে আসতে পারছে না। এ বিষয় ইউপি সদস্য বিজন হালদার জানান, আমি জমি জরিপের সময় ছিলাম কিন্তু আমি রাস্তায় ঘেরাবেড়া দেয়নি। পুলিশ সদস্য সুকৃতি ঢালী জানান, রাস্তা আমার জমিতে তাই আমি আমার জমিতে ঘেরাবেড়া দিয়েছি। ঘেরা বেড়া উচ্ছেদের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছে অবরুদ্ধ পরিবার।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied