ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দুই হাত হারানো অদম্য তরুণ বাহারের হাতে নিয়োগপত্র তুলে দিলেন আইসিটি প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১২:৩৮

দুই হাত হারানো অদম্য তরুণ বাহার উদ্দিন রায়হানের জন্য আজ অন্য রকম একটি দিন। সে শুধু ভাবছে এও কী সম্ভব! কখনো কল্পনাই করতে পারেননি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিবেন। প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের সকল প্রশিক্ষণে সমন্বয় করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (পিএমআইএস) এর ‘প্রশিক্ষণ সমন্বয়ক’ পদে তার চাকরির নিয়োগপত্র তুলে দেন।

আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে যখন নিয়োগপত্রটি কক্সবাজারের চকরিয়ার লক্কারচরের ২ নং ওয়ার্ডের বাসিন্দা বাহার উদ্দিনের হাতে তুলে দেওয়া হয় তখন ছিলেন আবেগে ভারাক্রান্ত। কারণ তাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই যোগাযোগ করেছে। কিন্তু প্রথমেই তাদের চোখ পড়েছে দুই হাতের উপর। ২০০৪ সালের ৩০ অক্টোবর বাহার উদ্দিন বাহার যখন পঞ্চম শ্রেণির ছাত্র বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে বসানো ট্রান্সফরমারে একটি ছোট্ট পাখি ঢুকে পড়ে। সেই পাখি দেখতে গিয়ে বৈদ্যুতিক তারে হাত দিতেই ঝলসে যায় তাঁর দুই হাত। সেই থেকে তাঁর এক হাত নেই, আরেক হাত আছে কনুই পর্যন্ত। মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে পরীক্ষা দিয়ে এসএসসি, এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাস করেছেন।

বাহার মোটর সাইকেল চালাতে পারে। মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে কম্পিউটারে টাইপ করতে পারে। কিন্তু চাকুরি দেওয়ার জন্য যারা যোগাযোগ করেছে তারা চাকরি দেয়ার আস্থা পায়নি শুধু দুই হাতের দিকে তাকিয়ে। তাদের একটাই ধারণা হাতের সাহায্য ছাড়া চাকরি করা সম্ভব না। কিন্তু আজ ‍চাকুরি পেয়ে অশ্রুভরা নয়নে প্রতিক্রিয়া ব্যক্ত করে বাহার জানান সত্যিই সে কৃতজ্ঞ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি। যার ব্যক্তিগত উদ্যোগে একটি চাকুরির ব্যবস্থা হয়েছে। এখন তাঁর স্বস্তি যে সে মাকে নিয়ে এক সাথে থাকতে পারবে।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে কোনো অস্ত্র ছাড়াই বীর মুক্তিযোদ্ধাগণ যেমন যুদ্ধে জিতেছেন তেমনি এক অদম্য যোদ্ধার নাম বাহার। ইচ্ছাশক্তি প্রবল থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বাহার উদ্দিন বাহার আমাদের সামনে উজ্জ্বলতম একটি দৃষ্টান্ত। দুই হাত নেই অথচ মুখে কলম আটকে খাতায় লিখে পরীক্ষা দিয়ে স্নাতকোত্তর পাস করেছে, অর্জন করেছে দক্ষতা।

তিনি বলেন আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, সে স্মার্ট বাংলাদেশ হবে উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত, সাহসী, সংগ্রামী। কোন বাধায় নিজেরা দুর্বল হবে না এবং শারীরিক কোন বাধায় তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। তিনি আরো বলেন ইডিজিই প্রকল্প হতে যে ১ লক্ষ তরুণকে অগ্রসরমান প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয়া হবে বাহার তাদের জন্য প্রেরণার উৎস। এটা সম্ভব হয়েছে তাঁর মধ্যে থাকা প্রবল ইচ্ছাশক্তি এবং অসম্ভবকে সম্ভব করে তোলার মানসিকতার কারণে।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান, পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী, কম্পোনেন্ট টিম লিডার ড. মাহফুজুর ইসলাম শামীমসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের

রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী