ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দাগনভূঞায় স্কুল ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ দপ্তরীর বিরুদ্ধে


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১:২৯
ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির একাদিক স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে একই স্কুলের দপ্তরী কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে। উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হুমায়ুন কবিরের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। দপ্তরী হুমায়ুন কবীর হরহামেশা এমন ঘটনার প্রতিকার চেয়ে প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
হুমায়ুন উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত শরিয়ত উল্যার ছেলে। একই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধেও নানা অভিযোগ স্থানীয়দের।
 
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা মো. হান্নান বাদী হয়ে ০৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একেএকে একাধিক অভিভাবক মুখ খুলতে শুরু করেছেন
 
অভিযোগে জানা গেছে, ওই ছাত্রীসহ একাধিক ছাত্রী স্কুলে আসলে স্কুলের দপ্তরী হুমায়ুন কবির কৌশলে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। বিষয়টি প্রধান শিক্ষক ও স্থানীয় মেম্বারকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি। অভিযোগে আরো উল্লেখ করেন প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের দিয়ে গরু-ছাগলের কাজ করান। এসব বিষয়ে প্রধান শিক্ষকের একাধিক অভিভাবক জানালেও তিনি কর্ণপাত করেননি। একপর্যায়ে অভিভাবকরা তাদের মেয়েদের স্কুলে যাতায়াত বন্ধ করে দিয়েছেন।
 
ভুক্তভোগী একাধিক ছাত্রী জানান, দপ্তরী হুমায়ুন কবীর শিক্ষক না হয়েও ক্লাস রুমে গিয়ে ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এ ব্যাপারে মারধরের ভয় দেখিয়ে শিক্ষক-অভিভাবকদের না জানাতে শাসিয়ে দেন।
 
উত্তম কুমার নামে এক অভিভাবক জানান, পিয়ন হুমায়ুনের কর্মকান্ডে অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে উঠছেন। তার স্ত্রী বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করলেও কোন ব্যবস্থা না নিয়ে উল্টো বেপরোয়া হয়ে উঠেছেন। মেয়েদের স্কুলে পাঠিয়ে পরিবার শংকার মধ্যে থাকেন। শুধু তাই নয়, স্কুল সংলগ্ন বাড়ির খামারে গরু-ছাগল ও মুরগির খামারে ছাত্র-ছাত্রীদের ব্যস্ত রাখেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
 
শহীদুল ইসলাম পলাশ নামে আরেক অভিভাবক জানান, অনেক মেয়েরা লজ্জায় বলতে পারেনা। তার মেয়ে স্কুলে যেতে না চাইলে বিষয়টি প্রকাশ হয়। এভাবে একেএকে একাধিক অভিভাবক মুখ খুলতে শুরু করেছেন।
 
অভিভাবক হান্নান ভুট্টু জানান, ঘটনা শোনার পর তার মেয়ে সহ ৪-৫ জন ছাত্রী গত ৭-৮ দিন ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে প্রতিকার পেতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, অভিযোগের তদন্ত করতে প্রাণি সম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
 
তদন্তের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা জানান, ঘটনার তদন্তে সরেজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসী, ভুক্তভোগী ছাত্রী, তাদের অভিভাবক ও অভিযুক্ত পিয়নের বক্তব্য নেয়া হয়েছে। প্রধান শিক্ষককে কর্মস্থলে না পাওয়ায় তাকে রবিবার সকালের মধ্যে হাজির হতে জানানো হয়েছে। দ্রুতসময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, হুমায়ুন কবীরের বিরুদ্ধে আগেও যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত চলমান রয়েছে। গরু-ছাগলের খামারে ছাত্র-ছাত্রীদের ব্যাবহারের বিষয়টি তিনি অস্বীকার করেন।
 
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পিয়ন হুমায়ুন কবীর দাবী করেন, পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতেও নানাভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
 
ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে খোঁজখবর নিতে নির্দেশ দেয়া হযেছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়