ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চারম্যাচ বাকি থাকতেই ২৭তম শিরোপা বার্সেলোনার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১:৩০

চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কোপা ডেল রে থেকে অনেক আগেই বিদায় ঘটে গেছে। কিন্তু লা লিগার দৌড়ে নিজেদের কখনোই পিছিযে রাখেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। কঠোর সংকল্প আর কঠিন সব লড়াই শেষে সাফল্যের মুখ দেখলো কাতালানরা। স্প্যানিশ লা লিগার ৪ ম্যাচ বাকি থাকতেই ২৭তম লিগ শিরোপা জয় করে নিলো বার্সেলোনা।

২০২১ সালে লিওনেল মেসি চলে যাওয়ার পর এই প্রথম কোনো লিগ শিরোপা ঘরে তুললো বার্সা। রোববার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে গিয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জয় করেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠা বার্সা ফুটবলাররা।

দলের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। বাকি দুই গোল করলেন অ্যালেক্স বালদে এবং হুলিয়ান কোউন্দে। এস্পানিওলের হয়ে ২ গোল করেন হ্যাভিয়ের পুয়াদো এবং জোসেলু।

এস্পানিওলের বিপক্ষে এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৮৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদেরও সমান ম্যাচে পয়েন্ট ৬৯।

বাকি চার ম্যাচে বার্সা হেরে গেলে এবং রিয়াল জিতলেও লাভ হবে না। ২ পয়েন্টের ব্যবধান থেকে যাবে। অর্থ্যাৎ, লা লিগায় বার্সেলোনার শিরোপা নিশ্চিত।

এমএসএম / এমএসএম

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ