আজাদ সহ বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে রুপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৫ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে এশিয়ান হাইওয়ে রোডে এ বিক্ষোভ মিছিল করা হয়। এসময় এশিয়ান হাইওয়ের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদাজিয়া কে একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে কারান্তরীণ করে রেখে এদেশে গণতন্ত্র কে হত্যা করা হয়েছে। তারা জানে বেগম খালেদাজিয়া মুক্ত হলে এ সরকার আর টিকতে পারবে না। তীব্র আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদাজিয়া এবং নজরুল ইসলাম আজাদ ভাই সহ বিএনপির সকল নেতাকর্মীদের মুক্ত করে এদেশে গণতন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, আহবায়ক কমিটির সদস্য রমিজদ্দিন, মজিবুর রহমান মোল্লা, নুরুল্লাহ মেম্বার, কাঞ্চন পৌরসভা বিএনপির সদস্য সচিব হামিদুল হক খান, যুগ্ম আহবায়ক মহিবুর রহমান, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বিপুল, কাঞ্চন পৌরসভার কমিশনার আমজাদ হোসেন ভূট্রু, রুপগঞ্জ উপজেলা যুবদলের আবু মোঃ মাসুম, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ, রুপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, ইদ্রিস আলী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রোমানা আফরিন, রুপগঞ্জ সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার প্রমুখ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied