নেত্রকোনায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
নেত্রকোনায় চলতি বোরো মৌসুমে ১৫ হাজার ১৭৭ মে.টন ধান ও ৬১ হাজার ২১৮ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ৩০ টাকা দরে ধান ও ৪৪ টাকা দরে সিদ্ধ চালের মূল্য নির্ধারন করা হয়। নেত্রকোনা সদর, দর্গাপুর ও মদন উপজেলার কৃষকরা অ্যাপসে আবেদনের মাধ্যমে এবং বাকি সাত উপজেলার কৃষকরা সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ অভিযান চলমান থাকবে।
সোমবার (১৫ মে) দুপুরে জেলা সদর উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে এসব তথ্য জানা গেছে।আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। কোন রকম হয়রানি ছাড়াই ন্যায্য মূল্যে কৃষকরা তাদের কষ্টার্জিত ফলন ধান সহজেই গুদামে বিক্রি করতে পারেন সেজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) আকলিমা খাতুন ও খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচআর খান পাঠান সাখি ও সাবেক সভাপতি ফরিদ আহমেদ, সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মুজিবুল আলম হীরা প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান