বকশীগঞ্জে গরু গোসল করাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে কৃষকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে গরু গোসল করাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে সাইফুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা মুক্তার আলী জানান,পলাশতলা বংশীপাড়া গ্রামের সাইফুল ইসলাম তার পালিত একটি গরু রোববার দুপুরে বাড়ির পাশে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের পানিতে গোসল করাতে নিয়ে যায়। গোসল করানোর এক পর্যায়ে গরুসহ সাইফুল ইসলাম বিদ্যুতায়িত হয়। এ সময় বাড়ির আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার আগেই সে মারা যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বিদ্যুৎ পৃষ্টে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied