ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাশিমপুরে কাউন্সিলর কর্মীকে মারপিটের অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ১১:৫৯
গাজীপুর সিটি করপোরেশন এর নির্বাচনী প্রচারণার মাইক ভাংচুর ও এক কাউন্সিলর পার্থীর কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৫ মে) দুপুর আড়াইটার সময় নগরীর  কাশিমপুর বারেন্ডা দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী মুনজুরুল ইসলাম (৩৬) বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
মুনজুরুল ইসলাম কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর গ্রামের আগবর আলীর ছেলে এবং কাউন্সিলর পার্থী শাহীন মোল্লার কর্মী। অভিযোগ সূত্রে জানাযায়, গতকাল সোমবার দুপুর আড়াইটা সময় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পার্থী মো: শাহীন মোল্লার কর্মী মুনজুরুল ইসলাম কাশিমপুর থানাধীন বারেন্ডা দক্ষিনপাড়া হইতে মন্ডল গার্মেন্টস গামী পাকা রাস্তায় হানিফ মোল্লার বাড়ীর সামনে পৌছাইলে তার সহযোগীসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন উক্ত ইজিবাইকটিকে সামনে হইতে পথরোধ করে। রাস্তা গতিরোধের বিষয়ে জানতে চাইলে বিবাদীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে এবং নির্বাচনী প্রচরণায় নিয়োজিত ইজিবাইকে থাকা মাইকের তার সহ পোস্টার ছিড়িয়া ফেলে। পুনরায় উক্ত এলাকায় নির্বাচনী প্রচরণার জন্য গেলে বিবাদী তাকে খুন জখম করিবে মর্মে হুমকি প্রদান করে এবং জোরপূর্বকভাবে উক্ত এলাকা হইতে তাড়াইয়া দেয়। এলাকাবাসী সূত্রে জানাযায় হানিফ মোল্লা অপর কাউন্সিলর পার্থী সাইজুদ্দিন মোল্লার চাচাতো ভাই। 
 
এবিষয়ে হানিফ মোল্লার সাথে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার