আরো দুই ভারতীয় ক্রিকেটার করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের দুই ক্রিকেটার যুবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম। এই দুজনই ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে এসেছিলেন। গত ২৭ জুলাই ক্রুনালের সংস্পর্শে আসায় তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এদিকে শুক্রবারই ভারতীয় ক্রিকেটারদের দেশে ফেরার কথা ছিল। এর আগে বলা হয়েছিল ক্রুনালকে ছাড়াই ভারতের উদ্দেশে রওনা দেবেন শিখর ধাওয়ানরা। এবার চাহাল-গৌতমকেও থেকে যেতে হচ্ছে শ্রীলঙ্কায়।
এদিকে ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করবেন শুভমন গিল, আভেষ খান এবং ওয়াশিংটন সুন্দর। তাদের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডের বিমান ধরার কথা ছিল পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের। তারা নেগেটিভ প্রমাণিত হওয়ায় ইংল্যান্ডে যেতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে।
শ্রীলঙ্কান সরকারের কোভিড নীতি অনুযায়ী, কেউ করোনা আক্রান্ত হলে ন্যূনতম ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়। এর ফলে চাহাল-গৌতমদেরও ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। এরপর দুবার নেগেটিভ প্রমাণিত হলেই দেশে ফিরতে পারবেন তারা। ক্রুনাল, চাহাল ও গৌতমরা টিম হোটেলেই এই কোয়ারেন্টাইন সারবেন বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো