বাংলাদেশের বিপক্ষে ম্যাথু ওয়েডকে অধিনায়ক দেখতে চান ফিঞ্চ
নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ না থাকায় বাংলাদেশ সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের নেতৃত্ব দেওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন দুজন। দুইজনই কিপার-ব্যাটসম্যান। একজন ম্যাথু ওয়েড ও অন্যজন অ্যালেক্স ক্যারি।
কে হবেন অজি দলের অধিনায়ক- তা এখনো ঘোষণা না করলেও খোদ ফিঞ্চ জানিয়ে দিলেন অধিনায়ক হিসেবে তিনি ম্যাথু ওয়েডকে চান। ওয়েস্ট ইন্ডিজ সফরে সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন ওয়েড। ফিঞ্চের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবার দলকে নেতৃত্ব দিয়েছেন ক্যারি। কিন্তু টি-টোয়েন্টি দলে তার জায়গা এখনও পাকাপোক্ত নয়।
ওয়েড ও ক্যারি ছাড়াও দৌড়ে আছেন আরও দুইজন- মিচেল মার্শ ও মইসেস হ্যানরিকস। তবে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েডই। ফিঞ্চও চাইছেন, তার পরিবর্তে ওয়েডই যেন দলকে নেতৃত্ব দেন। এ তথ্য জানিয়েছে ক্রিকেটডটকমডটএইউ।
ফিঞ্চের প্রত্যাশা, বাংলাদেশ সফর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই সারতে পারবে তার দল। তিনি বলেন, এমন উইকেটে না খেললে আপনি বুঝতে পারবেন না কীভাবে খেলতে হবে। সেখানে অস্ট্রেলিয়ার মত খেললে হবে না। আশা করি বিশ্বকাপের আগে যথেষ্ট সময় হাতে রেখে আমি সেরে উঠব।
ফিঞ্চ ছাড়াও বাংলাদেশ সফররত অজি দলে নেই নিয়মিত ৭ ক্রিকেটার- প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। এছাড়া চোটের কারণে খেলতে পারছেন না তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথও।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো