দুর্গাপুরে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, অটোচালকসহ নিহত-২
নেত্রকোনার দুর্গাপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোচালক ও এর এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এরআগে একই দিন বিকেল ৫টার দিকে দুর্গাপুরের কৃঞ্চেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) ও একই এলাকার অমর আলীর ছেলে অটোচালক সাদেক মিয়া (৫০)। এছাড়াও গুরুতর আহত আরও দুজন অটোযাত্রী হলেন একই গ্রামের বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অটোরিকশাযোগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো তারা। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রাক অটোরিকশাকে পেছন দিকে থেকে ধাক্কা দেয়। এসময় অটোচালকসহ এর চারজন যাত্রী গুরুতর আহত হন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে রেফার্ড করেন দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যরত চিকিৎসক। পরে ওইদিন রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, ঘটনার পরপরই ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান