ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে বাড়ীতে ডাকাতির অভিযোগ, আহত ২


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ৪:৩৯
নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বাড়ীতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দিলে ডাকাত দল বাড়ির মালিক নয়নকে কুপিয়ে রক্তাক্ত করে এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে ৯৯৯এ কল দিলে ঘটনাস্থল পরিদর্শন করে চর জব্বর থানা পুলিশ। আহত নয়ন নোয়াখালীর জেলা মাইজদী শহরে অবস্থিত আমেরিকান হসপিটালে চিকিৎনাধীন রয়েছে।  
 
আহতরা হলেন, চর হাসান গ্রামের আবুল কালামের পুত্র   মোঃ নয়ন (৪০)  তার স্ত্রী রাশেদা বেগম (৩২)। ১৩ ই মে (শনিবার) রাত প্রায় ২ ঘটিকার সময়  উপজলার ১ নং চরজব্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নয়নের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। 
 
ভুক্তভোগী নয়ন বলেন, দিনের কাজ শেষে রাতে স্ত্রী কণ্যা,  পুত্রসহ সকলে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১ টা থেকে ২ টার মধ্যে  চর হাসান গ্রামের আবু তাহেরের পুত্র রহমান (২৩), আব্দু্ল করিমের পুত্র তারেক,  হোসেনের পুত্র জহিরসহ অজ্ঞাত ৫/৭ জনের একদল ডাকাত দল সিঁধ কেটে  তার ঘরে প্রবেশ করে। ঘরে ডোকার শব্দ পেয়ে সকলে ঘুম থেকে জেগে যায়। এসময় নয়ন ডাকাতদলের ৩ জনকে চিনে পেলে প্রতিবাদ করলে ডাকাত দল তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, কপাল, কান কেটে পেলে এবং শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে  তাদের সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা,  কিছু মালামাল এবং স্বর্ণালংকার নিয়ে নেয়। পরে তার পালিত গবাদিপশু নেয়ার চেষ্টা কালে ঘরের সকলে শৌর চিৎকার করলে আশ পাশের লোকজন দৌঁড়ে এলে ডাকাতদল পালিয়ে যায়, এসময় ডাকাত দলের ১ জনের জুতো পেলে রেখে যায়। পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার করে আমেরিকান হসপিটালে ভর্তি করে।  
 
নয়ন আরো বলেন, রহমান, জহির তারেক এর আগে অটো চুরি করে জনতার হাতে আটক হয় এবং ঐ মামলায় ২/৩ মাস জেল খাটেন, তারা এলাকায় চুরি ডাকাতির সাথে জড়িত।অভিযুক্ত রহমানকে একাধিকবার মুঠো ফোনে কল করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্বব হয়নি। 
 
চরজব্বার থানার এসআই জসিম বলেন, ৯৯৯এ ফোন পেয়ে আমরা কয়েকজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করি।চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)  দেব প্রিয় দাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ