সাকিব-তামিমকে ছাড়াই দেশে ফিরেছে টাইগাররা
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল আজ দেশে পৌঁছেছে। স্থানীয় সময় বিকাল ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা। যদিও দেশে ফেরেননি অধিনায়কসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
তামিম ইকবালের ছাড়াও তাইজুল ইসলাম, লিটন দাসরা সময় কাটাবেন লন্ডনেই। এদিকে সাকিব আল হাসান উড়াল দিবেন পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে। এই চার ক্রিকেটার বাদে দেশে ফিরে এসেছেন দলের বাকি ক্রিকেটাররা। যেহেতু আপাতত কোনো সিরিজ নেই সে কারণে বিশ্রামেই সময় কাটাবেন দলের বাকি ক্রিকেটাররা।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুই ওয়ানডেতে হয় পায় টাইগাররা। অবশ্য দুটি ম্যাচেই বেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে আয়ারল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে ৩ উইকেটে এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল জয় পায় ৪ রানে।
আগামী ১৪ জুন মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। এছাড়া বাকি ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ঈদের পরে। যদিও সেই সূচি এখনও নিশ্চিত হয়নি। আইরিশদের বিপক্ষে সিরিজ জেতায়, ওয়ানডে সুপার লিগের তিন নম্বর পজিশনে থেকে শেষ করেছে তামিমের দল। টাইগারদের সামনে আছে শুধু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।
এমএসএম / এমএসএম
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?
ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ
আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ
মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল