ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রীর ফেলে যাওয়া মোবাইল-নগদ টাকা উদ্ধার করে দিলেন,আরএমপি,র সার্জেন্ট রাশিদুল ইসলাম


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ১১:৫৯
রাজশাহী মহানগরীতে অটোক্সিায় ফেলে যাওয়া এক যাত্রীর ব্যাগ,মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে হস্তান্তর করেছে পুলিশ সার্জেন্ট মোঃ রাশিদুল ইসলাম।
 
সার্জেন্ট মোঃ রাশিদুল ইসলাম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত।  
 
জানা যায়,রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চরআশড়াদহ গ্রামের মাদ্রাসা ছাত্র মো: মিকাইল হোসেন গতকাল ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ সকালে তার মা-বোনকে সঙ্গে নিয়ে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। তাকে বহনকারী অটোরিক্সাটি কাশিয়াডাঙ্গা মোড়ে পৌঁছালে সেখানে দায়িত্বরত সার্জেন্ট রাশিদুল অটোরিক্সার লাইসেন্স চেক করার জন্য অটোক্সিাটি থামান। অটোক্সিার চালক লাইসেন্স প্রদর্শন করতে ব্যার্থ হওয়ায় সার্জেন্ট রাশিদুল সেই অটোরিক্সার চালককে মামলা দিচ্ছিলেন।
 
এসময় মিকাইল তার মা-বোনকে নিয়ে অন্য অটোরিক্সায় উঠেন। কিন্তু ভুলক্রমে আগের অটোরিক্সায় তার ব্যাগটি ফেলে আসেন। তারা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে রাজশাহী কোর্টের সামনে এসে নামেন। অটোরিক্সা থেকে নামার পর সে বুঝতে পারে তার ব্যাগটি আগের অটোরিক্সায় ফেলে এসেছে। 
 
তখন বিষয়টি সে কোর্ট এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট ইমরানকে জানায়। ইমরান তৎক্ষণাৎ সার্জেন্ট রাশিদুলকে ওই যাত্রীর হারানো ব্যাগ,মোবাইল ও টাকার বিষয়টি অবগত করেন। সার্জেন্ট রাশিদুল মামলার বহি দেখে অটোরিক্সা চালকে শনাক্ত করেন। অটোরিক্সার চালকের বাড়ি কাশিয়াডাঙ্গা থানার টুলটুলি পাড়ায়।
 
এরপর সার্জেন্ট রাশিদুল টুলটুলি পাড়ায় অটো চালকের বাড়িতে যান এবং ব্যাগের খোঁজ করেন। তারপর অটো চালকের সহায়তায় সেই অটোরিক্সা থেকে মিকাইলের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার হয়। মূলত অটোরিক্সা চালক নিজেও জানতেন না যে,ব্যাগটি তার অটোক্সিায় পরে ছিলো।
 
পরবর্তীতে তিনি মোবাইল ফোনের মাধ্যমে মিকাইলকে তার হারানো ব্যাগটি পাওয়া গেছে বলে জানায়। মিকাইল তার মা-বোকে সঙ্গে নিয়ে সকাল ১১:০০ টায় কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশ সার্জেন্ট রাশিদুল ইসলামের সাথে দেখা করেন। সার্জেন্ট রাশিদুল উদ্ধারকৃত ব্যাগটি তাদের কাছে হস্তান্তর করেন। ব্যাগে ৯ হাজার টাকা-সহ একটি মোবাইল ফোন ছিলো।
 
মিকাইল ও তার মা-বোন মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত। তাঁরা সার্জেন্ট রাশিদুল ইসলাম-সহ ব্যাগ উদ্ধারের সাথে সংশ্লিষ্ট আরএমপি’র সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ