ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বৃষ্টিতে ভিজল ঢাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ১২:৮

কালো মেঘে ঢেকে আসার পর বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকাতে। বুধবার সকাল ৯টার পর ঢাকায় বৃষ্টি হয়েছে। 

সকালে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসও দিয়েছিল ঢাকাসহ ছয় অঞ্চলে বৃষ্টি নিয়ে। এতে বলা হয়েছিল, ঢাকাসহ ছয় অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকালের ঝড় ও বৃষ্টির পরিমাণের তথ্য এখন পর্যন্ত তাদের হাতে আসেনি বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি

ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার

সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা

মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার