ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ১২:২৬

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মন্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

এ বিষয়ে স্থানীয়  ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিলো। পড়ে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চিনতো তাকে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাঁটার কাছে গেছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার