অনির্দিষ্টকালের জন্য বিরতিতে স্টোকস
সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। নিজের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্টোকসের মানসিক ধকলের ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ইসিবি। বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন, যতদিন লাগে এই অলরাউন্ডারকে ছুটি দিতে রাজি আছে বোর্ড।
স্টোকসের বিরতিতে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার সেবা পাবে না ইংল্যান্ড। ইসিবি বিবৃতিতে জানিয়েছে, মূলত মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতেই সরে গেছেন স্টোকস। তাছাড়া তার বাঁ হাতের আঙুলের চোটও পুরোপুরি সারেনি।
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট, ১০১ ওয়ানডে আর ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন স্টোকস। গত বছর অসুস্থ বাবার কাছে থাকার জন্য আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ছুটি নিয়েছিলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। ডিসেম্বরে তিনি বাবাকে হারান।
প্রীতি / প্রীতি
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো