আনোয়ারায় কাল বৈশাখীতে বয়ে যাওয়া বাতাসে উড়িয়ে গেল মাদরাসার টিনের চাল
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া বাতাসে গহিরা মোহাম্মদিয়া আখতারুজ্জামান চৌধুরী দাখিল মাদ্রাসার চালের টিন উড়িয়ে গিয়ে লণ্ডভণ্ড হয়ে যায়।এতে দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ মে) উপজেলার উপকূলীয় ৩নং রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকায় অবস্থিত মোহাম্মদিয়া আখতারুজ্জামান চৌধুরী দাখিল মাদরাসায় এই ঘটনা ঘটে।
সরেজমিন মাদ্রাসাটিতে গিয়ে দেখা যায়, টিন দিয়ে বানানো মাদ্রাসার ক্লাস ভবনের উপর থেকে কাল বৈশাখীর তীব্র বাতাসে টিন উড়িয়ে পার্শ্ববর্তী খালি জায়গায় নিয়ে গেছে।এবং মাদ্রাসার ক্লাসটাইমে শিক্ষার্থীরা আসলেও মাদ্রাসাটি ক্লাস করানোর উপযুক্ত ছিলো না বলে জানান শিক্ষকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় বাসিন্দাদের একমাত্র দাখিল মাদ্রাসা এটি। আমাদের ছেলে-মেয়েদের শিক্ষিত করতে অবদান রেখে যাচ্ছে মাদ্রাসাটি।তবে টেকসই কোনো ক্যাম্পাস না থাকায় আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। গত রাতের বাতাসে টিনের ক্যাম্পাসটির উড়িয়ে নিয়ে গেছে।সরকারের পক্ষ থেকে মাদ্রাসাটির জন্য একটা পাকা দালানের ব্যবস্থা করে দিলে ভালো হতো।
মাদ্রাসার প্রিন্সিপাল কাজী বদরুজ্জামান নঈমী বলেন,আমাদের মাদ্রাসাটি উপকূলীয় অঞ্চলে হওয়াতে বেশ অবহেলিত। মাদ্রাসাটি মেরামত করে ছাত্র-ছাত্রীদের বসার উপযোগী করতে সকলের সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসাটি পরিচালনা কমিটির সভাপতি আমিন শরীফ বলেন, ঝড়ে আমার ইউনিয়নে বিভিন্ন গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। আমার এলাকার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গহিরা মোহাম্মদীয়া আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা ভেঙ্গে যায়। আমি সকালে মাদ্রাসাটি পরিদর্শন করেছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied