হাজারো তরুণের সাথে প্রেম, মাসে আয় কত জানেন?
প্রযুক্তির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ছেই। ডিভাইস ছাড়া এক মুহূর্ত এখন কাটছে না। পিছিয়ে নেই অনলাইন ডেটিং। সময় কাটাতে অনেকই বেছে নিচ্ছেন এই পথ। সম্পর্কের সংজ্ঞাও বদলে যাচ্ছে।
তবে প্রযুক্তি এবং রোম্যান্সের মাঝের ব্যবধান নিয়ে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অন্যরকম এক ঘটনা ঘটিয়েছেন। ওই তরুণী নিজের এমন একটি এআই ক্লোন তৈরি করেছেন, যার সাহায্যে তিনি একই সময়ে একাধিক প্রেমিকের সাথে ডেটিং করছেন।
এখানেই শেষ নয়, তিনি এর জন্য প্রতি মিনিটে ১ ডলার অর্থাৎ ১১০ টাকা চার্জ নিচ্ছেন। এর মাধ্যমে মাসে তার আয় হচ্ছে লাখ লাখ টাকা। এখন পর্যন্ত তিনি কারো সাথেই সরাসরি দেখা করেনি। শুধু ক্যারি এআই নামের ক্লোন বানিয়েই তিনি বাজিমাত করেছেন।
২৩ বছর বয়সী ওই তরুণীর পুরো নাম ক্যারিন মার্জোরি। তিনি নিজের নামেই অদ্ভূত এই ক্লোন বানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া নিবাসী ক্যারিনের এআই টুলটি মানুষের মধ্যে এতটাই সংবেদন সৃষ্টি করেছে যে, তারা ভার্চুয়াল ক্লোনের সাথে ‘কোয়ালিটি টাইম’ কাটাতে আনন্দের সাথে সাইন-আপ করছে।
এখনও পর্যন্ত ১,০০০ জনের বেশি মানুষ ক্যারিন-এআইয়ে সাইন আপ করেছে। মার্জোরি বলেছেন, তার অনেক অনুরাগী তার সাথে সময় কাটাতে চান, তবে একই সাথে সবাইকে সময় দেওয়া সম্ভব নয়। তাই তিনি এআইকে এই কাজে ব্যবহার করছেন। স্ন্যাপচ্যাটে তার ১.৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার, যেখানে ইনস্টাগ্রামে তার ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা