কেন্দুয়ায় বাড়ি ফেরার পথে ৩ এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং
নেত্রকোনার কেন্দুয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বখাটে কর্তৃক তিন এসএসসি পরীক্ষার্থী ইটিজিংয়ের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জমিলা মেমোরিয়াল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বুধবার সকালে স্বপ্রণোদিত হয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এবং আগের দিন রাতে বিষয়টি থানাকে অবগত করেন।
তিন বখাটে হলো- কেন্দুয়ার সিংহেরগাঁও (চান্দুরা) এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আরিফ (১৮)। তার সাথে আরও দুজন একই বাড়ি ও গোষ্ঠীর তরিকুল ও সারোয়ার।
জানা যায়, গত মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীরা কেন্দুয়ার আশুজিয়া জে.এন.সি বিদ্যালয় কেন্দ্রে থেকে পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে পথের মধ্যে উপজেলার বসুর বাজার থেকে আমতলা সড়কের মাঝামাঝি স্থানে অটোরিকশার পথরোধ করে। পরে তিন পরীক্ষার্থীর হাত ধরে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে ফেলে তিন বখাটে। অটোরিকশায় ভূক্তভোগীদের সাথে থাকা তিন সহপাঠী (ছেলে) প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করে বখাটেরা। একই স্থানে আগের দিন উত্ত্যক্ত করা ছাড়াও বিভিন্ন সময় ও স্থানে ইভটিজিংয়ের শিকার হওয়া ভুক্তভোগী পরীক্ষার্থীদের পেছনে প্রায় সময়ই লেগে থাকতো বখাটেরা।
কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জানান, বিষয়টি জানার পর উভয় পক্ষের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জকে ঘটনাটি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান