শরীয়তপুরের ডামুড্যায় কালবৈশাখী ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি
শরীয়তপুরের ডামুড্যায় কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি,গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বুধবার (১৭ মে) বেলা সাড়ে এগারোটার সময় ১০/১২ মিনিট স্থায়ী কালবৈশাখী আঘাত হানে।
স্থানীয়রা জানান উপজেলার ১ নং ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে থাকা একটি চাম্বুল গাছ ঝড়ের সময় স্কুলের পাশের সড়কে পড়ে যায় এসময় স্কুলের দেওয়ালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং গাছটি সড়কে পড়ার কারণে সড়ক দিয়ে যানসহ সকল ধরনের চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ডামুড্যা বন্দরের দক্ষিণ বাজারে জয়ন্তী নদীর পাশে মাতারমার ব্রীজের উত্তরে ৭ টি আধা পাকা দোকান ঘরের চাল উপরে পরে জায় এসময় ঝড় ও বৃষ্টির কারণে দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দোকানিদের দাবি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এতে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিনে ঘুরে আরো দেখা যায় উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে গেছে ও বিভিন্ন সড়কের পাশে মোটা মোটা গাছ পড়ে আছে।
দোকানের মালামালের ক্ষতিগ্রস্ত এম ফ্যাশন ও টেইলার্স এর মালিক মোঃ নাঈম, স্মৃতি স্টুডিওর মালিক জাহিদ হাসান, মেসার্স হাসেম ইস্টিলের মালিক আবুল হাসান, চায়ের দোকানের মালিক আঃ খালেক জানান আমরা অনেক কষ্ট করে ও বিভিন্ন এনজিও থেকে ঋণ করে দোকান চালিয়ে ব্যবসা করে ঋণের কিস্তির টাকা দিয়ে ও সংসার চালাই। কিন্তু এখন আমরা চিন্তায় পড়ে গেছি কি করবো আমরা কেমনে কিস্তির টাকা দিমু ও সংসার চালাইমু ।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান(ইউএনও) বলেন ঝড়ের কারণে ডামুড্যায় কয়েকটি দোকান ঘড় মালামাল সহ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied