ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাবের হাতে ১০ হাজার ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ আটক-৪


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ১২:১৭
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে গেল রাতে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে। 
 
মাদক কারবারিরা হলেন- ফরিদপুর জেলার মোঃ তৌহিদুল ইসলাম (২৯), কুমিল্লা জেলার মোঃ ফজলুল হক ফয়েজ (৩১), রাজশাহী জেলার মোঃ হৃদয় আলী (২২), ও সঞ্জু বিশ্বাস (২১)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ও ১৭ মে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ নিকটবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা ট্রাকে করে মাদক পরিবহন করছিলেন। এই ট্রাকটিও জব্দ করা হয়েছে।
 
সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করেন। পরে তা সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার