৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এসময় বৈধ এবং বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন।
বাতিল স্বতন্ত্র প্রার্থীরা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।
প্রসঙ্গত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ