ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ১:৩৩

নোয়াখালীতে পৃথক দুটি অগ্নিকান্ডে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

বুধবার (১৭ মে) সন্ধ্যায় ও দিবাগত রাত ১টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার ৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে ও হাতিয়ার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারে এ দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।    

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারের জিয়াউর রহমানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. নুরুন নবী। তিনি আরো জানান, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পুড়ে ছাই হয়ে যায়।  দুটি অগ্নিকান্ডে মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত