প্রথম স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা; যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম স্ত্রী কর্তৃক শাহজাহান (৫৫) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেকান্দার আলীকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার (১৭ মে) দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুর জেলার কাশিমপুরের জিরানী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধৃত আসামি মো. সেকান্দার আলী ময়মনিসংহের ফুলবাড়ীয়া উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রাজ মাহমুদ ফকিরের ছেলে। আর ভুক্তভোগী নিহত শাহজাহান একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। নিহতের প্রথম স্ত্রী সাজেদা খাতুনের দেওয়া অর্থে বিনিময়ে আসামি ভুক্তভোগীকে হত্যা শেষে লাশ কূপের ভেতর ফেলে দেয়।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানান র্যাব-১৪ (সিপিএসসি) এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এম.এম. সবুজ রানা।
তিনি জানান, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুলবাড়ীয়ার রাঙ্গামাটিয়া গ্রামে বসবাস করায় প্রথম স্ত্রী সাজেদা খাতুনের সাথে শাহজাহানের পারিবারিক দ্ব›দ্ব চলে আসছিল। এরই জেরে স্বামীকে হত্যার জন্য প্রথম স্ত্রী অর্থের বিনিময়ে সেকান্দারকে ভাড়া করে। ২০১৬ খ্রিস্টাব্দের সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগীকে কুপিয়ে হত্যা করে এবং বাড়ির পাশে পুরাতন একটি কূপের ভেতর ফেলে চলে যায় সেকান্দার।
তিনি আরও জানান, ঘটনাকে প্রভাবিত করতে প্রথম স্ত্রী নিজে বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তিন মাস তদন্ত শেষে সেকান্দারকে গ্রেফতার করে। পরে কূয়া থেকে ভুক্তভোগীর লাশ উত্তোলন করা হয়। আদালতে ১৬৪ ধারায় হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে সেকান্দার। আদালত হত্যাকান্ডের জন্য সেকান্দার আলীকে যাবজ্জীবন সাজা এবং লাশ গুম করার অপরাধে আরও সাত বছরের কারাদন্ড প্রদান করেন।
সেকান্দার আলী জামিনে আসার পর নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথা জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান