ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্গাপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ কামরুন্নাহার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ২:১৩

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নেত্রকোনা দুর্গাপুরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার ফারুক। উপজেলার বিভিন্ন কলেজ থেকে বাছাই পর্বে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে অধ্যক্ষ কামরুন্নাহার ফারুককে দুর্গাপুরের শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে নির্বাচিত করেন।
অধ্যক্ষ কামরুন্নাহার ফারুক ২০২২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক এবং শ্রেষ্ঠ জয়িতা হন। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শিক্ষাবিদ আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদারের ছোট ছেলে অধ্যক্ষ ফারুক আহমেদের স্ত্রী। শিক্ষা প্রসারের সাথে থেকে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করেন তিনি। তার এই সফলতা প্রাপ্তিতে উপজেলার শিক্ষার্থী ও সুশিল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
এ নিয়ে অধ্যক্ষ কামরুন্নাহার ফারুক বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমি এ সম্মাননা প্রাপ্তির জন্য। পরিশ্রম কোন দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মনোনীত করায় উপজেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। আগামী ২১ মে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা, সকলেই আমার জন্য দোয়া করবেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ